JOB

শিক্ষা অফিসার পদে নিয়োগ! পাবেন প্রাথমিকের শিক্ষকরা

সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এইউইও) পদে ৮০ শতাংশ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা। এই পদে সরাসরি নিয়োগ পেতে বিভাগীয় প্রার্থী হিসেবে ৪৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।

গত বুধবার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগের নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই নীতিমালার মধ্যে উল্লেখ করা হয়েছে যে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং ৮০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি ২০ শতাংশ পদ উন্মুক্ত প্রার্থীদের মধ্যে পূরণ করা হবে।

বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী যদি প্রধান শিক্ষক হন, তবে তাঁর জন্য অন্তত ৩ বছরের অভিজ্ঞতা এবং সহকারী শিক্ষক হলে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি বিভাগীয় প্রার্থীদের মধ্যে যোগ্য ব্যক্তি না পাওয়া যায়, তবে উন্মুক্ত প্রার্থীদের মধ্য থেকে এ পদ পূর্ণ করা হবে।

এই পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নিয়োগ বিধিমালায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা:
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button