মধ্যপ্রাচ্যের বৃহত্তম মরুভূমির দেশ হলো সৌদি আরব। মুসলিম এই দেশটি তেল রপ্তানির জন্য বিখ্যাত। কাজের উদ্দেশ্যে দেশটিতে যেতে চাইলে সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত জানা দরকার। কেননা, সৌদি আরবের ভিসা নিয়ে দালাল কিংবা বেসরকারি এজেন্সির লোকেরা সবচেয়ে বেশি প্রতারণা করে থাকে। একজন প্রবাসী হিসেবে প্রতারিত না হতে হলে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হলে বর্তমান বাজার ও বেতন কাঠামো সম্পর্কে ধারণা রাখা জরুরি।
এজন্য একজন বাংলাদেশী প্রবাসী হিসেবে সৌদি আরবের সর্বনিম্ন বেতন কত ধারণা রাখা উচিত। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আরো জানতে পারবেন সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি, বিভিন্ন পেশায় বেতন কেমন, এবং কীভাবে একটি ভালো চাকরি নিশ্চিত করা যায়। সৌদি আরবে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের জন্য এই আর্টিকেলটি অনেক উপকারী হবে বলে আশাবাদী।
সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত ২০২৬
সৌদি আরবে ন্যূনতম বেতন নির্ভর করে কাজের ক্যাটাগরি, দক্ষতা এবং চুক্তির ধরনের উপর। যদিও ইউরোপ ও আমেরিকার মতো সৌদি আরবে সকলের জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম বেতন কাঠামো আইনত বেধে দেওয়া নেই, তবে বাজারে একটি চলমান হার বিদ্যমান। দেশটিতে ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা।
একজন সাধারণ শ্রমিক হিসেবে সৌদি আরবে গেলে বর্তমান বাজার অনুযায়ী ন্যূনতম বেতন ১,২০০ থেকে ১,৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা) হয়ে থাকে। তবে দালালের মাধ্যমে ফ্রি ভিসা নিয়ে গেলে অনেক সময় এই বেতন আরও কমে যেতে পারে, এমনকি প্রথম কয়েক মাস বিনা বেতনেও কাজ করতে হতে পারে।
সরকারিভাবে কিংবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেলে বেতন ও চুক্তি তুলনামূলকভাবে নিশ্চিত ও বেশি থাকে। দেশটিতে কাজের সময় নির্দিষ্ট করে দেওয়া না থাকলেও, সাধারণত কোম্পানি ভিসায় নিয়মিত ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করতে হয়। ওভারটাইমের আলাদা ব্যবস্থা থাকলে তা বেতনের সাথে যোগ হয়। ন্যূনতম বেতন নিয়ে যাওয়ার আগে অবশ্যই নিয়োগকর্তার সাথে লিখিত চুক্তি করে নেয়া উচিত।
আরও পড়ুন: কানাডায় সর্বনিম্ন বেতন কত
সৌদি আরবের শ্রমিকদের বেতন কত ২০২৬
সৌদি আরবে শ্রমিকেরা প্রতি মাসে ন্যূনতম ১,২০০ রিয়াল থেকে শুরু করে দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী সর্বোচ্চ ৩,৫০০ থেকে ৪,০০০ রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা) পর্যন্ত উপার্জন করতে পারেন। তবে সাধারণ শ্রমিকদের জন্য গড় বেতন ১,৫০০ থেকে ২,২০০ রিয়ালের মধ্যে সীমাবদ্ধ।
শ্রমিক হিসেবে দেশটিতে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। কাজের ক্যাটাগরি অনুযায়ী সৌদি আরবে শ্রমিকদের বেতনের অনেক তারতম্য হয়ে থাকে। একজন ক্লিনার বা সাধারণ দিনমজুরের বেতন যেমন কম, তেমনই একজন দক্ষ ফোরম্যান বা সুপারভাইজারের বেতন অনেক বেশি। এজন্য আপনাকে জানতে হবে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা।
বিভিন্ন শ্রমিক পেশায় বেতনের একটি ধারণা নিচে দেওয়া হলো:
জেনারেল লেবার (কনস্ট্রাকশন): ১,২০০ – ১,৮০০ রিয়াল
পেইন্টার: ১,৪০০ – ২,০০০ রিয়াল
প্লাম্বার: ১,৫০০ – ২,২০০ রিয়াল
ড্রাইভার (ভারী যান): ১,৮০০ – ২,৮০০ রিয়াল
টেইলর: ১,৫০০ – ২,৫০০ রিয়াল
আরও পড়ুন: ঢাকা থেকে দিল্লি বিমানের সময়সূচি
সৌদি আরবে ইলেকট্রিক কাজের বেতন কত ২০২৬
সৌদি আরবে ইলেকট্রিক কাজের (ইলেকট্রিশিয়ান) ব্যাপক চাহিদা রয়েছে। সৌদি আরবের বিভিন্ন কোম্পানি, শপিং মল ও বাসাবাড়িতে দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ দেয়া হয়। এই পেশায় দক্ষ কর্মীদের বেতন অন্যান্য সাধারণ শ্রমিকদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে থাকে। দক্ষতার পাশাপাশি অবশ্যই কর্মীদের হাতে-কলমে অভিজ্ঞতা থাকতে হবে। তবেই ভালো বেতনে দেশটিতে সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে চাকরি পাওয়া সহজ।
বর্তমানে সৌদি আরবে একজন ইলেকট্রিশিয়ানের মাসিক বেতন সাধারণত ১,৫০০ রিয়াল থেকে ২,৮০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। বেতনের পরিমাণ নির্ভর করে কাজের জটিলতা, প্রতিষ্ঠানের আকার এবং ব্যক্তির অভিজ্ঞতার উপর। একজন জুনিয়র বা সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে ন্যূনতম ১,৩৫০ রিয়ালেও কাজ শুরু করা যায়, তবে ২-৩ বছরের অভিজ্ঞতা হলে তা দ্রুত ২,০০০ রিয়াল ছাড়িয়ে যায়।
সৌদি আরবের হোটেল ভিসা বেতন কত ২০২৬
হোটেল শিল্প সৌদি আরবের একটি বড় নিয়োগকর্তা। সৌদি আরবের হোটেল কর্মীদের সাধারণত দৈনিক ৮ থেকে ৯ ঘন্টা ডিউটি পালন করতে হয়। হোটেল ভিসায় নিয়মিত কর্মীদের বেতন শুরু হয় ন্যূনতম ১,৩০০ রিয়াল থেকে এবং এটি ২,২০০ রিয়াল পর্যন্ত হতে পারে। হোটেলের তারকা মান ও পদ অনুযায়ী এই বেতনের তারতম্য হয়।
হোটেল কর্মীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, অধিকাংশ ক্ষেত্রে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষ বিনামূল্যে বা নামমাত্র খরচে করে দেয়। ওভারটাইম কাজ করলে বেতন আরো বৃদ্ধি পায়। সৌদি আরবের হোটেল ভিসাধারীদের একামা (ওয়ার্ক পারমিট), মেডিকেল ইন্স্যুরেন্স ও চিকিৎসা খরচ সাধারণত নিয়োগকর্তা কোম্পানি বহন করে থাকে, যা একটি বড় আর্থিক সুরক্ষা।
সৌদি আরব রেস্টুরেন্ট বেতন কত ২০২৬
রেস্টুরেন্টের কাজে অন্যান্য খাতের তুলনায় সুযোগ-সুবিধা কিছুটা বেশি থাকে। সৌদি আরবে রেস্টুরেন্ট কর্মীদের দৈনিক ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। ওভারটাইম হিসেবে সর্বোচ্চ দুই ঘন্টা কাজ করা যায়, যার জন্য আলাদা পারিশ্রমিক পাওয়া যায়। সৌদি আরবের রেস্টুরেন্ট কর্মীদের বেতন ১,২০০ রিয়াল থেকে শুরু করে ২,০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে।
রেস্টুরেন্ট কর্মীদের বেতন ও সুবিধা সংক্ষেপে:
বেসিক বেতন: ১,২০০ – ২,০০০ রিয়াল
থাকা: বেশিরভাগ ভালো রেস্টুরেন্টে কর্মীদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা থাকে (ফ্রি)।
খাওয়া: ডিউটির সময় খাবারের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।
ওভারটাইম: প্রতি ঘন্টার জন্য নির্দিষ্ট হারে অতিরিক্ত বেতন।
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি ২০২৬
মুসলিম দেশ সৌদি আরব প্রতিবছর কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দিয়ে থাকে। ভিশন ২০৩০-এর আওতায় দেশটির অর্থনীতি ও পরিকাঠামোর দ্রুত উন্নয়ন হচ্ছে, যার ফলে কর্মীর চাহিদা ক্রমাগত বাড়ছে। দেশটিতে প্রবাসীদের জন্য বিচিত্র ধরনের কাজের সুযোগ রয়েছে।
বর্তমানে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
ইলেকট্রিশিয়ান: স্মার্ট হোম স্থাপন ও বিদ্যুৎ প্রকল্পের জন্য দক্ষ ইলেকট্রিশিয়ানের চাহিদা শীর্ষে।
এসি ও রেফ্রিজারেটর মেকানিক: মরুভূমির দেশে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের রক্ষণাবেক্ষণের কাজ প্রচুর।
প্লাম্বার: নতুন ভবন নির্মাণ ও পুরাতন নালা মেরামতের কাজের জন্য প্লাম্বার অপরিহার্য।
কনস্ট্রাকশন লেবার: অবকাঠামো খাতের উন্নয়নের কারণে নির্মাণ শ্রমিকের চাহিদা সবসময়ই থাকে।
অটোমোবাইল সার্ভিস টেকনিশিয়ান: যানবাহনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্যারেজে দক্ষ মেকানিকের চাহিদা বাড়ছে।
ড্রাইভার: কোম্পানির গাড়ি ও লরি চালানোর জন্য অভিজ্ঞ ড্রাইভারের প্রয়োজন হয়।
পেইন্টার: নতুন বাড়ি ও মার্কেট কমপ্লেক্সে পেইন্টারের কাজের সুযোগ অফুরন্ত।
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তা জানা থাকলে দেশটিতে গিয়ে কাজের অভাব হবে না। কারণ, দেশে থাকাকালীন এই কাজগুলোর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিলে সেখানে গিয়ে দ্রুত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। বাজারের চাহিদা ও বেতন কাঠামো জেনে, আইনি প্রক্রিয়ায় এবং লিখিত চুক্তিতে ভিসা নিয়ে গেলে সৌদি প্রবাস জীবনে সাফল্য আসবেই।



